ওয়াকফ ও অনুদান সংস্থা ২০০৭ সালে ৩,০০০ ধর্ম প্রচারককে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন এলাকায় পাঠিয়েছে, বলেছেন সাংস্কৃতিক বিষয়ক সংস্থার উপ পরিচালক জনাব হোসেইন আহমাদিয়ান।
ক্বোম শহরে আশুরা সম্পর্কিত গবেষণার দ্বিতীয় কংগ্রেসে হোসেইন আহমাদিয়ান বলেন: সর্বস্তরে ইসলামী নীতিমালা উদ্বুদ্ধ করতে ওয়াকফ ও অনুদান সংস্থা বিভিন্ন এলাকায় ধর্ম প্রচারকদের পাঠিয়েছে ।
এই সংস্থার দ্বারা কোরআন ও মাদ্রাসার বই ছাপানোর কথাও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন: বর্তমানে ক্বোমে দানের ৮০ ভাগই খরচ হয় সাংস্কৃতিক কাজে ও ধর্মীয় শিক্ষায়।
তিনি আরও বলেন: সংস্থাটি আগামী বছরে (২১শে মার্চ ২০০৮ থেকে শুরু) পুরো ইরান জুড়ে উচ্চ বিদ্যালয়গুলোতে সভা অনুষ্ঠান করবে।