IQNA

মোসাদের ‘চেকমেট ক্যাট’ পরিকল্পনার ব্যর্থতা: ইরানের পতনের স্বপ্ন ধুলিসাৎ

10:49 - July 15, 2026
সংবাদ: 3479469
মোসাদের ‘চেকমেট ক্যাট’ পরিকল্পনার ব্যর্থতা: ইরানের পতনের স্বপ্ন ধুলিসাৎ
ইকনা’র প্রতিবেদন: মিডল ইস্ট নিউজের বরাত দিয়ে ইসরাইলি মিডিয়া জানিয়েছে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ চলতি বছরের শুরুর দিকে ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে উল্টে দেওয়ার জন্য একটি গোপন ও জটিল পরিকল্পনা তৈরি করেছিল, যার কোডনেম ছিল ‘গ্রবে চেকমে-পুশ’ (চেকমেট ক্যাট বা বুটপরা বিড়াল)।

ইসরাইলের চ্যানেল ১৩ টেলিভিশনের বরাতে জানা যায়, এই পরিকল্পনার মূল অংশ ছিল ইরান-ইরাক সীমান্তের কুর্দিস্তান অঞ্চলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (স্পাহ) অবস্থানে ইসরাইলি সামরিক হামলা চালানো।

পরিকল্পনার লক্ষ্য ছিল: ইসরাইলি হামলার আড়ালে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরানের ভূখণ্ডে প্রবেশ করিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত শহরগুলোর দিকে অগ্রসর করানো। মোসাদ আশা করেছিল, হাজার হাজার কুর্দি যুবক এই বাহিনীতে যোগ দেবে এবং এটি একটি ব্যাপক জন-অভ্যুত্থানে রূপ নেবে, যা শেষ পর্যন্ত তেহরান পর্যন্ত ছড়িয়ে পড়বে।

পরিকল্পনাকারীরা বিশ্বাস করেছিল যে, এই আন্দোলন তেহরানে পৌঁছালে লাখ লাখ মানুষের অংশগ্রহণে ব্যাপক গণ-আন্দোলন সৃষ্টি হবে এবং অবশেষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতন ঘটবে।

প্রথম ধাপে হামলার পরিকল্পনা: যুদ্ধের শুরুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা বাহিনীর উপর ব্যাপক হামলা চালাতো। লক্ষ্যবস্তু ছিল সরকারি কর্মকর্তা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, পুলিশ চৌকি ও বেসিজ ঘাঁটিগুলো — বিশেষ করে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে। উদ্দেশ্য ছিল কুর্দি বাহিনীর অগ্রযাত্রার পথ সুগম করা।

তবে চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়, শেষ পর্যন্ত এই পরিকল্পনার বিস্তারিত তথ্য মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়া, তুরস্কের চাপ এবং কুর্দি গোষ্ঠীগুলোর সন্দেহের কারণে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা থেকে সরে আসে।

ইরানের দৃঢ় প্রতিরোধে পরাজয়: ইসরাইলি মিডিয়া দাবি করেছে, ইসরাইল ও আমেরিকা প্রথমে ইরানের উপর আঘাত হেনে কুর্দি উপাদানদের প্রবেশ সহজ করার চেষ্টা করেছিল। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতৃত্বের দূরদর্শিতা, সশস্ত্র বাহিনীর মাঠে দৃঢ় প্রতিরোধ এবং জনগণের রাস্তায় অটল অবস্থানের কারণে এই ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

ইরানের বিরুদ্ধে মোসাদের এই ‘বুটপরা বিড়াল’ নামক গোপন অভিযান শুধু ব্যর্থই হয়নি, বরং ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও প্রতিরক্ষা শক্তির আরেকটি উজ্জ্বল উদাহরণ হয়ে রইল। 4364075#

captcha