ইকনা: আল-মাসিরার বরাত দিয়ে জানা গেছে, সৌদি আরবের আজকের সন্ত্রাসী হামলার জবাবে ইয়েমেনি সেনাবাহিনী সৌদি আরবের কয়েকটি সামরিক ঘাঁটিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে। সংবাদ সূত্র জানিয়েছে, ইয়েমেন থেকে অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আবহা বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয়েছে।
কিছু সূত্র দক্ষিণ-পশ্চিম সৌদি আরবে ড্রোন হামলার খবরও দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া দক্ষিণ সৌদি আরবের আসির শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আসির সামরিক বিমানবন্দর ইয়েমেনি সেনাবাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর লক্ষ্যবস্তু এলাকায় ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করেছে।
এর আগে আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মুহাম্মাদ আল-বুখাইতি বলেছেন, সৌদি আরবের সন্ত্রাসী হামলার জবাব ইয়েমেন অবশ্যই দেবে।
তিনি বলেন, এই জবাব ‘খুবই শক্তিশালী ও বেদনাদায়ক’ হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি আরবের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে। 4363899#