IQNA

ইসলামী ঐক্য বাস্তবায়নে ২০০০ ধর্মীয় সমিতি তৈরী করা হয়েছে

9:34 - March 04, 2008
সংবাদ: 1634477
ইসলামী ঐক্যের বাস্তবায়নে তেহরানে ২০০০ ধর্মীয় সমিতি সংস্থার সৃষ্টি হয়েছে।
ইসলামী আদর্শ শিক্ষা সংস্থার ধর্মীয় সমিতি বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মুজতাবা সাদেক্বী কিয়া ইক্বনাকে বলেছেন যে এই সমিতি ও সংস্থাগুলোর সৃষ্টি হয়েছে পারস্পরিক যোগাযোগর উন্নয়ন এবং ধর্মীয় বিষয়গুলোতে সকলের বিশেষ করে যুবকদের মধ্যে বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরীর জন্য।

তেহরানের ১০০০ ইসলামী সমিতি ও ১৫০ টি আদর্শগত ও সাংস্কৃতিক কেন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেন: নুতন ইরানী বছরের শুরু থেকে সবগুলো সমিতি ও সংস্থার নীতিমালা ও কার্যক্রম নুতনভাবে সাজানো হয়েছে বছরের লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল রেখে, যা হলো জাতির ঐক্য ও ইসলামী ঐক্য।

উল্লেখ্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাহবার আয়াতুল্লাহ আলী খামেনেঈ চলতি ইরানী বছরকে জাতির ঐক্য ও ইসলামী ঐক্যের বছর হিসেবে ঘোষণা করেছেন।
captcha