IQNA

ইসলামী আযাদ ইউনিভার্সিটি কোরআনী কবিতার উপর সেমিনার করবে

22:06 - March 09, 2008
সংবাদ: 1636024
ইসলামী আযাদ ইউনিভার্সিটির কুরআন ও ইতরাত সেন্টার ২০শে মার্চ তেহরান জনুব শাখায় কোরআনী কবিতার উপর সেমিনার করবে।
শিল্পকলা এবং ধর্মীয় সাহিত্য ফোরামের একজন বিশেষজ্ঞ হামিদ রেযা ফেকরাত ইক্বনাকে আরও বলেছেন যে কোরআনী কবিতার সেমিনারে কিছু বিশিষ্ট কবি অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে ছাত্ররা পবিত্র কোরআন ও কোরআনের ধ্যান ধারণার উপরে কবিতা আবৃত্তি করবে।

১৩ তম শিল্পকলা ও ধর্মীয় সাহিত্য সেমিনার এর নির্বাচিত কিছু কবিও তাদের কোরআনী কবিতা আবৃত্তি করবেন। তিনি বলেন, তাদেরকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

ইসলামি আযাদ ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এই সেমিনারে অংশগ্রহণ করবে এবং ছাত্ররা বিশিষ্ট কবিদের সাথে পরিচিত হবে।

আযাদ ইউনিভার্সিটির ডেপুটি চ্যান্সেলর মোহাম্মদ মেহদী মাযাহেরি, কোরআন ও ইতরাত সেন্টারের কর্মকর্তা বাবাক ফারযানেহ এবং রাহবারে মোয়াযযাম এর ইউনিভার্সিটি বিষয়ক প্রতিনিধিও এই সেমিনারে উপস্থিত থাকবেন।

জনাব ফেকরাত বলেন, ১৪ তম শিল্পকলা ও ধর্মীয় সাহিত্য সেমিনার পরবর্তী ইরানী বছর (২১শে মার্চ ২০০৮ এর পর) অনুষ্ঠিত হবে।
captcha