IQNA

ড্যনিশ কার্টুনের বিরুদ্ধে থাই মুসলিমরা প্রতিবাদ জানিয়েছে

7:47 - March 13, 2008
সংবাদ: 1637143
শত শত থাই মুসলিম বুধবার ড্যনিশ এম্বেসীর সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে নবী (সা.) কে ব্যাঙ্গ করে কার্টুনগুলোর পুনরায় মুদ্রণের বিরুদ্ধে এবং এ ঘটনায় ড্যনিশ সরকারের উদাসীনতার নিন্দা জানিয়েছে।
'শান্তির পক্ষে মুসলিম দল'- এর প্রায় ছয়শত সদস্য এম্বেসীর সামনে বিক্ষোপ করেছে এবং আল্লাহ আকবার শ্লোগান দিয়ে ড্যনিশ দ্রব্য বয়কটের জন্য থাই মুসলিমদের প্রতি আহবান জানিয়েছে।

প্রতিবাদকারীরা ড্যনিশ ফ্লাগে, ড্যনিশ প্রধান মন্ত্রী এনডারস ফশ রাসমুসেন ও ড্যনিশ কার্টুনিস্ট কুট ওয়েষ্টারগার্ডের ছবি পুড়িয়েছে।

আমাদের উচিত প্রতিবাদের চাইতে কঠোর কিছু করার। কিন্তু আজ আমরা তা শান্তিপূর্ণ রাখলাম, মুসলিম দলটির সদস্য সুলোহ সালাইমাদ বলেছেন।

প্রতিবাদকারীদের কেউ কেউ টি শার্ট পরা ছিলো যাতে লেখা ছিলো 'জিহাদ' অথবা 'আমরা মুহাম্মাদকে ভালোবাসি।' তারা এম্বেসীর সামনে রাস্তায় বসে ডেনমার্কের বিরুদ্ধে বক্তব্য শোনে এবং বেশ কিছু বিক্ষোপকারী ব্যানার খুলে ধরে যাতে লেখা ছিলো 'ডেনমার্ককে বয়কট করুন'।

বেশীরভাগ বিক্ষোভকারী এসেছিলেন ব্যাংককের মুসলিম অধ্যুষিত এলাকা মিনবুরির নন চক ডিষ্ট্রিকট থেকে।
captcha