IQNA

জাতীয় ঐক্য ও ইসলামী ভ্রাতৃত্ব সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে

21:28 - March 13, 2008
সংবাদ: 1637258
তেহরান (ইক্বনা) -- ১৭ই মার্চ শিল্পকারখানাগুলোর সমিতি এটকা সংস্থার উদ্যোগে জাতীয় ঐক্য ও ইসলামী ভ্রাতৃত্ব সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনটি অনুষ্ঠিত হবে একই সময়ে ইমাম মাহদী (আল্লাহ তার আত্মপ্রকাশকে ত্বরান্বিত করুন) এর আধ্যাত্মিক নেতৃত্ব লাভের বার্ষিকী ৯ই রবিউল আউয়ালে।

সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাহবারে মোয়াযযাম সাইয়্যেদ আলী খামেনেঈর এ বছরের শ্লোগান ও মাহদাভিয়াত সংস্কৃতিকে (মানবজাতির ত্রাণকর্তার আত্মপ্রকাশের জন্য অপেক্ষা) উচ্চাকিত করার জন্য।

উপ-প্রতিরক্ষামন্ত্রী জনাব জাহিদী, মওউদ ইনস্টিটিউটের প্রধান শাফিঈ সারভেসতানি এবং প্রতিরক্ষা মন্ত্রনালয়ের ইডিওপলিটিক্যাল ডিপার্টমেন্ট এর প্রধান সম্মেলনে বক্তব্য দান করবেন।
captcha