সাংস্কৃতিক ও ইসলামী গাইডেন্স সম্পর্কিত মন্ত্রীর উপদেষ্টা মুহাম্মাদ আলী খাজেহপুরী বলেন যে যেহেতু কর্মকর্তারা কিশোর কিশোরীদের কথা না ভেবে কোরআনের অনুষ্ঠানগুলোর পরিকল্পনা করেছেন তাই তারা এই প্রজন্মকে এসব এলাকায় আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছেন।
যারা কোরআন সম্পর্কিত অনুষ্ঠানের পরিকল্পনা করেন তাদেরকে খাজেহপুরী এই সত্যের প্রতি আহবান জানান যে ইরানের নবীন প্রজন্ম ইসলামী ও কোরআনী অনুষ্ঠানে অবদান রাখতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, এই বিষয়ে আমাদের রাহবারে মোয়াযযামের নির্দেশ সমূহ মেনে চলা উচিত যিনি নবীন প্রজন্মের মেধাকে কোরআন বিষয়ক সৃষ্টিশীল তৎপরতায় ব্যবহার করার আদেশ দিয়েছেন।
তিনি আরও মন্তব্য করেন, সামাজিক পরিবর্তনগুলো সত্ত্বেও ইরানী কর্মকর্তারা ঐতিহ্যগত কোরআনী তৎপরতায় কিশোর কিশোরীদের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।