আংকারা -- তুরস্কের চীফ প্রসিকিউটর সংসদীয় আদালতে একটি মামলা দায়ের করেছে যেন জাষ্টিস ও ডেভেলপমেন্ট পার্টি যা সরকারকে নিয়ন্ত্রন করে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং এর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সিনিয়র রাজনীতিকদের যেন পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।
তুরস্কের এ কে পি (অকপ) এর প্রতি অভিযোগ তারা তুরস্কের ধর্মনিরপক্ষ গনতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এবং উচ্চতর বুরোক্র্যাটিক পদগুলিতে নিয়োগ দেয়ার সময় ধর্মকে একটি শর্ত করে নিয়েছে।
দুপক্ষের ভিতর উত্তেজনা বেশ কিছুদিন ধরে বেড়ে উঠছে। গত বসন্তে লক্ষ লক্ষ মানুষ (অকচ) এর প্রেসিডেন্ট পদপ্রার্থীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলো। সামরিক বাহিনীও ধর্মনিরেপক্ষ শাসন বজায় রাখার জন্য হস্তক্ষেপের হুমকি দিয়েছিলো। এরপর গত মাসে অকপ সরকার কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েদের স্কার্ফ ব্যবহার এর উপর নিষেধাজ্ঞা বাতিল করে দেয় যাতে আবার বিতর্কের সৃষ্টি হয় যে তুরস্কের ভবিষ্যত কী হবে ।
অকপ এর রাজনৈতিক শিকড় ইসলামপন্থী বিরোধী দলে নিহিত। তারা ক্ষমতা লাভ করার পর তুরস্কে নাটকীয় পরিবর্তন এসেছে। ব্যাবসামুখী নীতিমালার জন্য অর্থনীতিতে বিরাট উন্নতি এসেছে । একই সাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়দের প্রতি মনোভাব তেতো হয়ে উঠেছে এবং ভোটাররা ধর্মনিরেপক্ষ নীতি থেকে সরে আসছে।