IQNA

'বর্তমান বিশ্বে ধর্মের ভূমিকা' আলোচিত হবে কোমের সম্মেলনে

22:42 - May 31, 2008
সংবাদ: 1657012
নভেম্বরে পবিত্র শহর কোমে 'বর্তমান বিশ্বে ধর্মের ভূমিকা' আলোচিত হবে এক সম্মেলনে।
মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধীনে হুজ্জাতিয়া ইসলামী মাদ্রাসার গবেষণা কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম হাসান আবেদীয়ান ইকনাকে বলেছেন যে বর্তমান বিশ্বে সমাজ, সংস্কৃতি রাজনৈতিক সম্পর্কতে ধর্মের ভূমিকাকে পুনর্জীবিত করার লক্ষ্য নিয়ে মাদ্রাসাটি সম্মেলনটির আয়োজন করবে ।

তিনি বলেন, সম্মেলনের সচিবালয় আমন্ত্রণ পত্র পাঠিয়েছে সম্মেলনের প্রতিপাদ্য বিষয়ে, যার মধ্যে রয়েছে 'কুরআন ও সার্বজনীন নৈতিকতা' এবং 'কুরআন ও বর্তমান বিশ্বের মানসিক সমস্যার চিকিৎসা'।

তিনি বলেন, ১৫টি গবেষণাপত্র এ পর্যন্ত সচিবালয়ে জমা হয়েছে এবং সম্মেলনের বৈজ্ঞানিক বোর্ড এগুলোর মূল্যায়ন করছেন।

হুজ্জাতুল ইসলাম আবেদীয়ান আরও বলেন, হুজ্জাতিয়া ইসলামী মাদ্রাসা এ সপ্তাহে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে 'নাহজুল বালাগার সাহিত্য সৌন্দর্য্য' সম্পর্কে।
captcha