IQNA

মিশরে শিঘ্রই ধর্মীয় স্যাটেলোইট চ্যানেল চালু করা হবে

23:19 - November 01, 2008
সংবাদ: 1703222
মিশরের ধর্ম মন্ত্রনালয় ইসলাম সম্পর্কে ভুল ফতোয়া প্রতিরোধের লক্ষ্যে ধর্মীয় স্যাটেলাইট চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে ।
মিশরের দৈনিক আল আখবরের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, মিশরের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী মাহমূদ হামাদি যাকযুক বলেছেন, ইসলাম সম্পর্কে ভুল ফতোয়া প্রতিরোধের পাশাপাশি অমুসলিম দেশগুলোতে ইসলামের প্রকৃত শিক্ষার প্রসারের লক্ষ্যে ধর্মীয় স্যাটেলাইট চ্যানেল চালুর ব্যাপারে দেশের বুদ্ধিজীবী মহলের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন মিশরে এই ধর্মীয় স্যাটেলাইট চ্যানেল চালু করা হলে তা দেশের ওয়াকফ ও ইসলাম ধর্ম মন্ত্রনালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং কয়েকটি ভাষায় এই চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার করা হবে যাতে ইউরোপের ইসলাম বিরোধী উগ্র গোষ্ঠীগুলোর অপপ্রচারণা রোধ করা যায় । # 313841
captcha