ইরাকের স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরাকের কারবালা শহরের স্বাস্থ্য দপ্তরের পরিচালক এলা’ মাহমুদি ইরাকের পবিত্র নগরী কারবালায় চারটি নয়া স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনের খবর দিয়ে বলেছেন কারবালার অধিবাসী ও বিশেষ করে এই শহরে যিয়ারত করতে আসা আহলে বায়েত প্রেমিকদের সুস্বাস্থ্যের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় এনে সরকার নগরীতে ৪ টি নয়া স্বাস্থ্যকেন্দ্র নির্মানের পদক্ষেপ গ্রহণ করে । এই স্বাস্থ্যকেন্দ্র নির্মান করতে ব্যায় হয়েছে ৩.৫ মিলিয়ন ডলার । নয়া এই স্বাস্থ্যকেন্দ্রগুলো কারবালার সর্বস্তরের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। # 315649