IQNA

আলজেরিয়ায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক

20:51 - November 06, 2008
সংবাদ: 1705198
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সএ মঙ্গলবার ইউরোপ ও উত্তর আফ্রিকার আথির্ক প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের উপস্থিতিতে ইসলামী ব্যাংকিং ব্যাবস্থাপনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বার্তাসংস্থা আল খাবারের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা আলজেরিয়ায় ইসলামী ব্যাংকিং ব্যাবস্থাপনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার খবর দিয়ে জানিয়েছে, ব্যাংকিং ব্যবস্থাপনার ক্ষেত্রে হারাম পদ্ধতি অর্থাৎ সুদের ব্যবহার পরিহার করে একে হালাল ও লাভজনক খাতে পরিণত করতেই এই বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে হালাল ও লাভজনক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাপী বিশেষকরে ইউরোপ ও উত্তর আফ্রিকার দেশগুলোতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রসারের উপায় নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। বৈঠকের আহবায়ক ও ইসা ইনভেষ্টের সম্পাদক যিবিৎ বেনতারদিত দৈনিক আল মুজাহিদকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রসারে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । তিনি আরো বলেন, লাভজনক আথির্ক প্রতিষ্ঠান হিসেবে আলজেরিয়ায় যে ইসলামী ব্যাংক চালু হতে যাচ্ছে তা আফ্রিকার দেশগুলোর জন্য উন্নয়নের মডেল হতে পারে । # 315558
captcha