কাতারের দৈনিক আল রয়াতের বরাত দিয়ে ইরানের কোরাআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের পবিত্র কোরঅান প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান খালেদ বিন মোহাম্মদ বিন গনাম আল সানী বলেন, কাতারের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে ৯৩৬ জন পুরুষ ও ৪৪৮ জন নারী প্রতিযোগির অংশ গ্রহণের মধ্যদিয়ে দোহায় গতকাল থেকে পবিত্র কোরআনের হেফজ, তেলাওয়া ও তাফসির প্রতিযোগিতা শুরু হয়েছে । কাতারের যুব ও তরুণ সমাজকে পবিত্র কোরআন শিক্ষার প্রতি আরো উদ্বুদ্ধ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী ৩০ নভেম্বর দোহার হোটেল রমদয় এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। # 318327