IQNA

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় কুরআন প্রতিযোগিতা শুরু

20:58 - December 14, 2009
সংবাদ: 1861284
সংযুক্ত আরব আমিরাতের শারজায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় আল-হাসাভি কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতা শুরু হয়েছে।
কুরআন ও সুন্নাহ ইন্সটিটিউটের জেনারেল ম্যানেজার হামাদ মাত্তার তারিম জানান, এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে নয়শ’ নারী-পুরুষ অংশ নিচ্ছেন। তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় বহু সংখ্যক প্রতিবন্ধী অংশ নিচ্ছেন এবং সংযুক্ত আরব আমিরাতে এটাই এ যাবতকালের সবচেয়ে বড় কুরআন প্রতিযোগিতা। জাতীয় প্রতিযোগিতার এ ইভেন্টে ১৪টি বিভাগে কুরআনের হেফজ বিষয়ে প্রতিযোগিতা হবে এবং এর বিচারক প্যানেলে ২০ জন সদস্য রয়েছেন যার মধ্যে ১৪ জনই নারী। বিজয়ীদের মাঝে ১০ লাখ দিরহাম নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতাটি শেষে হবে আগামী ১৭ই ডিসেম্বর। # 507520
captcha