ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) রিপোর্ট: আল আরাবিয়া নেটওয়ার্ক প্রেস অবিলম্বে রিপোর্ট দিয়েছে যে, লিবিয়ার স্বৈরাচারী শাসক সেতর শহরে আজ বিপ্লবীদের হাতে নিহত হয়েছে।
লিবিয়ার বিপ্লবীরা আজ সম্পূর্ণরূপে সেরত শহর দখল করতে পেরেছেন আর এর মাধ্যমে গাদ্দাফীর জন্মভূমিতে লিবিয়ার নতুন পতাকা এই শহরের প্রাণকেন্দ্রে উড়ন্ত হয়েছে।
আল আরাবিয় নেটওয়ার্ক এর রিপোর্ট অনুযায়ী, লিবিয়ার এক বিপ্লব কমান্ডার গাদ্দাফীর মৃতদেহ দেখেছেন এবং তার লাশ শরীর মাসরাতে স্থানান্তরিত করা হযেছে।
এই রিপোর্ট অনুযায়ী, বিপ্লবীদের মাধ্যমে সেরত শহর পরিপূর্ণরূপে দখল হওয়ার পর এই ঘটনা ঘটে। কিন্তু এখনো এই শহরের ১বর্গকিলোমিটার এলাকা গাদ্দাফীর সমর্থকদের দখলে রয়েছে।