IQNA

18:37 - December 19, 2016
সংবাদ: 2602190

জর্জিয় কিশোরদের কুরআন প্রতিযোগিতা

কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: জর্জিয় কিশোরদের বিশেষ কুরআন প্রতিযোগিতা জর্জিয়ার ‘আহলে বাইত (আ.) সোসাইটি’র উদ্যোগে এদেশের রাজধানী তিবিলিসিতে অনুষ্ঠিত হয়েছে

জর্জিয় কিশোরদের কুরআন প্রতিযোগিতা

Ahlibeyt.ge ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: কিশোরদের এ কুরআন প্রতিযোগিতা মহানবি হযরত মুহাম্মাদ (স.) ও তাঁর বংশধারার ষষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.) এর জন্মদিবসে (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা দু’টি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। ১ম বিভাগে, এক বছরের কম সময় ধরে কুরআন শিক্ষায় অংশগ্রহণকারী কিশোররা এবং ২য় বিভাগে, এক বছরের বেশী সময় ধরে কুরআন শিক্ষায় অংশগ্রহণকারী কিশোররা পরস্পরের প্রতিদ্বন্দিতা করছে।

জর্জিয়ার আহলে বাইত (আ.) সোসাইটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা এদেশের কারীগণ, চিন্তাবিদসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে ১ম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিদ্বন্দীকে পুরুস্কৃত করা হয়েছে।#3554997


captcha