IQNA

6:35 - July 06, 2019
সংবাদ: 2608841

হজ্বের প্রশিক্ষণ পেল মালয়েশিয়ান শিশুরা

সাংস্কৃতিক ডেস্কঃ একটি প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের মধ্য দিয়ে হজ্বের অনুশীলন করেছে হাজার হাজার মালয়েশিয়ান শিশু।

হজ্বের প্রশিক্ষণ পেল মালয়েশিয়ান শিশুরা

নিউ স্ট্রীট টাইমসে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গত বৃহস্পতিবার (৪ জুলাই) হাজার হাজার মালয়েশিয়ান শিশু এক অনুষ্ঠানে হজ্বের বিভিন্ন আমলের সাথে পরিচিত হয়েছে।

এ অনুষ্ঠানে ৬ হাজারেরও বেশী শিশু সাদা পোশাক পরে কা’বার আদলে তৈরী প্রতীকি কা’বার তাওয়াফের পাশাপাশি পাথর নিক্ষেপের অনুশীলনও করে যা হজ্বের অবিচ্ছেদ্য অংশ।

‘মিনি হজ্ব’ নামে আয়োজিত এ অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত শিশুরা রাজধানীর পার্শ্ববর্তী একটি স্থানে সমবেত হয়। শিশুরা যাতে হজ্বের আমলগুলো আরও ভালভাবে অনুভব করতে পারে সে লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজনকারীরা।

অনুষ্ঠানের প্রধান আয়োজক ও একটি স্কুলের প্রধান শিক্ষক ‘রুসলান নূর দ্বীন’ জানিয়েছেন, শিশুরা যাতে হজ্বের বিভিন্ন আমলের খুঁটিনাটি সূক্ষ্মভাবে অনুভব করতে ও মনে রাখতে পারে সে লক্ষ্যে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। তারা যখন বাস্তবে ব্যবহারিকভাবে কোন কিছুকে শেখে তখন তারা এমন কিছু শেখে যা তারা ক্লাস বা বই অথবা পিতা-মাতার কাছ থেকে শিখতে পারে না।

মালয়েশিয়ার মোট জনসংখ্যা ৩ কোটি; এর শতকরা ৬০ ভাগ মুসলমানদের নিয়ে গঠিত। এর পরবর্তী স্থানে রয়েছে বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্মাবলম্বীরা।

প্রসঙ্গত, প্রতিবছর মালয়েশিয়া থেকে ৩০ হাজারেরও বেশী ধর্মপ্রাণ মুসলমান হজ্বে যায়। এই কোটা বৃদ্ধি করার চেষ্টায় রয়েছে মালয়েশিয়া সরকার।#3824587

 

captcha