
সিরিয়ার সংসদে গৃহীত এক বিবৃতিতে বলা হয়েছে, বেলফোর ঘোষণার মাধ্যমে এমন একটি পক্ষ ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছিল যারা এই কাজ করার কোনো অধিকার রাখে না এবং যাদেরকে বিশেষ এই সুবিধা দেয়া হয়েছিল তারা সেই সুবিধা পাওয়ার অধিকারী ছিল না।
সিরিয়ার সংসদে পাস হওয়া বিবৃতিতে বলা হয়েছে, বেলফোর ঘোষণার আওতায় যে ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছিল তা সমস্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
বিবৃতিতে আরো বলা হয়েছে, তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর যে লক্ষ্য নিয়ে ইহুদি আন্দোলনকে ১৯১৭ সালের ২ নভেম্বর নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা করে দিয়েছিলেন ফিলিস্তিনি ভূখণ্ডে এখন তাই সংঘটিত হচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি জনগণকে কঠিনতম আগ্রাসন ও নিপীড়নের মধ্যে ফেলা।
পার্সটুডে