IQNA

3:31 - January 03, 2023
সংবাদ: 3473103

লাইডার প্রযুক্তি খুঁজে দিল পাঁচ প্রাচীন সভ্যতা

তেহরান (ইকনা): মাটির নিচে চাপা পড়া ইতিহাস উদঘাটনে প্রত্নতত্ত্ববিদরা ব্যবহার করছেন লেজার প্রযুক্তি লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (লাইডার)। বিমান থেকে আলোকরশ্মি ফেলে বন ও মাঠের নিচে কী ছিল তা উদঘাটন করা গেছে। লাইডারের মাধ্যমে পাওয়া তথ্য দেখে থ্রিডি ম্যাপ তৈরি করেছেন প্রত্নতত্ত্ববিদরা। দু-একটি নয়, পাঁচটি প্রাচীন সভ্যতার অস্তিত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার প্রত্নতত্ত্ববিদরা।

লাইডার প্রযুক্তি খুঁজে দিল পাঁচ প্রাচীন সভ্যতা
গুয়াতেমালার উত্তরে আবিষ্কৃত হয়েছে দুই হাজার বছরের পুরনো মায়ান শহর। লেজার পালস ব্যবহার করে এক হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছেন গবেষকরা। মেক্সিকোর ৩২ হাজার ৮০০ মাইল এলাকাজুড়ে দু-তিন হাজার বছরের পুরনো ওলমেক ও মায়া সভ্যতা খুঁজে পাওয়া গেছে। গুয়াতেমালার ঘন জঙ্গলে পাওয়া গেছে ৬১ হাজার স্থাপনা। এসবের মধ্যে আছে বাড়ি, রাস্তা, সামরিক স্থাপনা। এ ছাড়া ব্রাজিলের মাতো গ্রাসো অঞ্চলে ৮১ মাটির কাজসহ ২৪টি স্থাপনা এবং বলিভিয়ায় ৬০০ বছর আগের ২৬টি আদিবাসী স্থাপনা পাওয়া গেছে।
সূত্র : বিজনেস ইনসাইডার
captcha