IQNA

জাতিসংঘের কঠোর অবস্থান: ইরানে হামলা মেনে নেওয়া যায় না

14:42 - March 06, 2026
সংবাদ: 3478993
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা)-এর প্রতিবেদন অনুসারে, জাতিসংঘ মহাসচিবের সহকারী মুখপাত্র ফরহান হক আল জাজিরা মুবাশিরকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন: “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক হামলা জাতিসংঘের সনদের সম্পূর্ণ বিরোধী। আন্তর্জাতিক বৈধতা জাতিসংঘ সনদের ওপর প্রতিষ্ঠিত এবং সকলকে তার নীতির প্রতি সম্মান দেখাতে হবে।”

তিনি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন: “প্রথম অগ্রাধিকার হলো সংঘাত অবিলম্বে বন্ধ করা এবং আলোচনার টেবিলে ফিরে আসা।”

ফরহান হক জানান, মহাসচিব আন্তোনিও গুতেরেস এই উত্তেজনা, বেসামরিক নাগরিক হত্যা ও অঞ্চলের জন্য বিপজ্জনক পরিণতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছেন এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ব্যাপক যোগাযোগ করেছেন যাতে সংকট নিয়ন্ত্রণে আনা যায়।

ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েলের হামলা নিয়ে তিনি বলেন: “মহাসচিব পূর্বেই স্পষ্ট করেছেন যে, জাতিসংঘ সনদ অনুসারে কোনো দেশের বিরুদ্ধে বলপ্রয়োগ বা হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ। জাতিসংঘ এই নীতিতে অটল। মহাসচিব এই হামলার নিন্দা করেছেন।”

ইরানের অভিযোগআমেরিকা ও ইসরায়েলের হাতে তার নেতাদের হত্যানিয়ে তিনি বলেন:জাতিসংঘ আইনের বাইরে যেকোনো হত্যাকাণ্ডের বিরোধী এবং সদস্য দেশগুলোর সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকিকে প্রত্যাখ্যান করে। তবে বর্তমানে প্রধান অগ্রাধিকার হলো সংঘাত বন্ধ করা।

captcha