IQNA

ধর্মীয় পবিত্র স্থানে নতুন করে ইসরায়েলি সেনাদের অবমাননা

18:11 - May 07, 2026
সংবাদ: 3479130
ইকনা: দক্ষিণ লেবাননে মেরি মাতার (ভার্জিন মেরি) একটি মূর্তিতে ইসরায়েলি সেনার অবমাননার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

ধর্মীয় পবিত্র স্থানে নতুন করে ইসরায়েলি সেনাদের অবমাননাইকনা’র বরাতে আল-মায়াদিন জানিয়েছে, প্রকাশিত ছবিতে দেখা যায়, এক ইসরায়েলি সৈন্য মেরি মাতার মূর্তির মুখে সিগারেট ঢুকিয়ে রাখছেন — যা স্পষ্টতই ধর্মীয় অবমাননামূলক আচরণ।

এই ছবিটি ভাইরাল হয়ে মিলিয়ন মিলিয়ন বার দেখা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষাধিক কমেন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করা হয়েছে।

এপ্রিল মাসে (ফার্সি মাস ফার্দিন) দক্ষিণ লেবাননের একটি গ্রামে আরেক ইসরায়েলি সেনা যিশু খ্রিস্টের মূর্তি নামিয়ে এনে চুল্লি দিয়ে তার মাথা ভেঙে ফেলার ভিডিও প্রকাশিত হয়েছিল, যা বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল।

এই নতুন ঘটনার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ার এক বিবৃতিতে বলেন, দক্ষিণ লেবাননে এক সেনার ধর্মীয় প্রতীকে ক্ষতি করার ঘটনা “লজ্জাজনক”। তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এ ধরনের ঘটনা ফিলিস্তিনি ও লেবানিজ ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর ধর্মীয় স্থান ও প্রতীকের প্রতি অবমাননামূলক আচরণের ধারাবাহিকতাকে তুলে ধরেছে বলে মনে করছেন অনেকে।4350873#

captcha