
ইকনা প্রতিবেদন: ইসরাইলের চ্যানেল ১৩ একটি সূত্রের বরাতে জানিয়েছে, বৈরুতে হামলা ইসরাইল ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে তীব্র আলোচনার পর হয়েছে।
একই প্রসঙ্গে ইসরাইলি যুদ্ধমন্ত্রী লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক হামলার হুমকি দিয়ে বলেছেন, “ইসরাইল সব রণাঙ্গনে এবং সব জায়গায় হুমকি দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।”
কিছু সূত্র জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বৈরুত বিমানবন্দরের আশপাশে বোমা হামলা চালিয়েছে।
ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে যে, এই হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছেন। 4354838#