
হিজবুল্লাহ লেবানন একাধিক বিবৃতিতে জানিয়েছে, তারা পশ্চিম গ্যালিলির একটি সামরিক ঘাঁটিতে ইসরাইলি সেনাবাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং যানকে আবাবিল ড্রোন দিয়ে আক্রমণ করেছে। ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, এই হামলায় একজন ইসরাইলি সৈন্য নিহত এবং ৭ জন আহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যম স্বীকার করেছে যে, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে কিছু আহত সৈন্যের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, তারা জুতার পূর্বাঞ্চলে ইসরাইলি সেনা ও যানবাহনের সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং রাব থালাথিন এলাকায়ও সেনা সমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হিজবুল্লাহ লেবানন জাল আল-আলাম এলাকায় ইসরাইলি বাহিনীর আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় দু’বার আবাবিল আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২ স্বীকার করেছে যে, হিজবুল্লাহর বোমা বোঝাই ড্রোনের বিরুদ্ধে তাদের সতর্কীকরণ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে।
এছাড়া, হিজবুল্লাহ আল-আদিসা এলাকায় ইসরাইলি তোপবাহিনীর অবস্থানে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সাঁজোয়া যানে আরও দু’জন সৈন্য আহত হয়েছে। 4354780#