IQNA

শিরোনাম: ট্রাম্প: পাকিস্তান আমাদের কাছে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধ করতে বলেছে

15:48 - May 08, 2026
সংবাদ: 3479132
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেছেন যে, পাকিস্তান আমেরিকাকে ইরানের সঙ্গে চলমান আলোচনার মাঝে হরমুজ প্রণালীতে “প্রজেক্ট ফ্রিডম” বাস্তবায়ন না করার অনুরোধ জানিয়েছে।

ট্রাম্প আবারও দাবি করেন, “যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে” এবং “আমরা ইরানিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।”

তিনি গত রাতে খলিজে ফার্সে ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ নিয়ে নিজের কাল্পনিক ও হলিউডি বর্ণনা পুনরাবৃত্তি করে বলেন, “আমাদের তিনটি ডেস্ট্রয়ার কঠিন এলাকা অতিক্রম করে ইরানি বাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।”

ট্রাম্প আরও দাবি করেন যে, আমেরিকান বাহিনী গুলির নিশানায় পড়েছিল, কিন্তু তারা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দিয়েছে। তিনি ইরানের পদক্ষেপকে “অর্থহীন ও উদ্দেশ্যহীন” বলে অভিহিত করেন।

তিনি পুনরায় বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং ইরানের সঙ্গে আলোচনা চলছে। ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে চুক্তি যেকোনো দিন হতে পারে অথবা কখনোই নাও হতে পারে।”

তিনি আরও দাবি করেন, “ইরান আমেরিকার চেয়ে বেশি এই চুক্তি চায় এবং তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিতে স্বাক্ষর করা।”  4351014#

captcha