
আনাতোলি নিউজ এজেন্সির বরাতে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, হামলার পরপরই ইসরায়েলি কূটনীতিক দানা আইরলিখকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।
স্পেন সরকার নৌবহরে থাকা প্রায় ৩০ জন স্প্যানিশ নাগরিকের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইসরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস নৌবহরে থাকা অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এদিকে, স্পেনের বামপন্থী জোট সরকারের ছোট শরিক দল সুমার (Sumar) পররাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে যে, তিনি যেন ইসরায়েলি হামলার বিষয়ে পার্লামেন্টে অবিলম্বে বিস্তারিত ব্যাখ্যা দেন।