
আনাতোলির প্রতিবেদন অনুসারে, জেক লং নামের এই ব্যক্তি, যার ইসলামবিরোধী কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে, রবিবার দিয়ারবর্নের একটি মসজিদের কাছে কুরআন পোড়ানোর চেষ্টা করেন।
লং ফ্লোরিডার বাসিন্দা এবং ডানপন্থী চরমপন্থী গোষ্ঠীর সক্রিয় সদস্য। তিনি ৬ জানুয়ারি ২০২১ সালে মার্কিন কংগ্রেস ভবনে হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তাঁকে ক্ষমা করে দিয়েছিলেন।
তিনি রবিবার একটি ট্রাকে করে হ্যামট্রামক ও দিয়ারবর্ন শহরে ঘুরে বেড়ান এবং লাইভ স্ট্রিম করেন। পরদিন সোমবার দিয়ারবর্নের ইসলামিক সেন্টার অব আমেরিকার কাছে তিনি কুরআন পোড়ান এবং ভিডিওটি এক্স-এ প্রকাশ করেন।
এর আগে নভেম্বর মাসে তিনি দিয়ারবর্নে একটি বিক্ষোভ করেন এবং কুরআন পোড়ানোর চেষ্টা করেন, কিন্তু প্রতিবাদকারীরা তা প্রতিরোধ করে।
দিয়ারবর্নে আরব-আমেরিকান ও মুসলিম জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। শহরের প্রায় অর্ধেক বাসিন্দা মুসলিম। 4351990#