
ইকনা’র বরাতে জানা যায়, কপিরাইট ও মেধাস্বত্ব সুরক্ষা বিষয়ক পুলিশের বিশেষ বিভাগ তদন্ত করে নিশ্চিত হয় যে, দারব আল-আহমার এলাকার একটি বইয়ের দোকানের মালিক বৈধ অনুমতি ছাড়াই অবৈধভাবে কুরআনের কপি বিক্রি ও বিতরণ করছিলেন।
অভিযানের সময় নিরাপত্তা বাহিনী দোকানটির ব্যবস্থাপককে আটক করে এবং সেখানে কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্স ছাড়াই রাখা ১৫০০ কপি পবিত্র কুরআন উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দোকান মালিকের সঙ্গে যোগসাজশ করে অবৈধ মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই কাজ করেছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
অন্যদিকে, কপিরাইট ও মেধাস্বত্ব সুরক্ষা বিভাগের কর্মকর্তারা কায়রোর আবেদিন এলাকায় একটি অবৈধ ছাপাখানার ব্যবস্থাপককেও গ্রেপ্তার করেছেন। অভিযোগ রয়েছে, তিনি যথাযথ অনুমতি ছাড়াই বিভিন্ন বাণিজ্যিক প্রকাশনা মুদ্রণ করছিলেন।
তদন্তে জানা যায়, ওই ছাপাখানায় মেধাস্বত্ব আইন লঙ্ঘন করে ১০ হাজারেরও বেশি বাণিজ্যিক প্রকাশনা ছাপানো হয়েছে, যার উদ্দেশ্য ছিল অবৈধভাবে লাভ অর্জন।
পরে ছাপাখানার ব্যবস্থাপকও জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেন। এ ঘটনায়ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। 4351973#