IQNA

6:52 - November 11, 2026
সংবাদ: 3480070
বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে এবং নেতায়ে মুআজ্জাম ইনকিলাবের পক্ষ থেকে

হজরত জাহরা (সা.)-এর শাহাদাতের প্রথম রাতের আজাদারি অনুষ্ঠিত

হজরত ফাতেমাতুজ্জোহরা (সা.)-এর শাহাদাতের আইয়ামে প্রথম রাতের আজাদারি অনুষ্ঠান বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে এবং নেতায়ে মুআজ্জাম ইনকিলাবের পক্ষ থেকে জয়নাবিয়্যাহতে এবং ইরানের শহীদ সাহেবের মালাকুতি উর্ধ্বগমনের স্থানের পাশে অনুষ্ঠিত হয়েছে।

হজরত জাহরা (সা.)-এর শাহাদাতের প্রথম রাতের আজাদারি অনুষ্ঠিত

ইকনা’র প্রতিবেদন অনুসারে, ইরানের ইসলামি বিপ্লবের নেতার মিডিয়া ইনফরমেশন বেস-এর বরাতে জানা যায়, এই অনুষ্ঠান হজরত আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা হোসেইনি খামেনেই, নেতায়ে মুআজ্জাম ইনকিলাবে ইসলামির পক্ষ থেকে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে দেশের শ্রেষ্ঠ ক্বারীদের একজন সাইয়েদ আহমদ মুকিমি কালামে পাকের কয়েকটি আয়াত তিলাওয়াত করেন। এরপর আব্বাস হায়দারজাদেহ নোহা পরিবেশন করেন।

অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাহদি আসলানি বক্তব্য রাখেন। তিনি হজরত জাহরা (সা.)-এর সাথে সংশ্লিষ্ট আমল ও যিকিরগুলোর ফজিলত উল্লেখ করে বলেন, এগুলো বহু কল্যাণ ও বরকতের কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন যে, জাহেরের পথে এই বিশ্বের সফটওয়্যার হজরত জাহরা (সা.)-এর পরিকল্পনা অনুসারে পরিচালিত হোক — যা হলো আল্লাহর দ্বীন এবং রাসূলুল্লাহ (সা.) ও আহলে বাইত (আ.)-এর নির্দেশাবলীর প্রতিষ্ঠা।

এছাড়া হাজী মানসূর আরজি হজরত সিদ্দিকায়ে কুবরা (সা.)-এর মরসিয়া ও রওজা পাঠ করেন।

নেতায়ে মুআজ্জাম ইনকিলাবের পক্ষ থেকে আয়োজিত ফাতেমিয়্যাহ আজাদারি অনুষ্ঠান মাগরিব ও এশার নামাজের পর শুরু হয়ে শনিবার ২৩ আবানের রাত পর্যন্ত চলবে। 4388582#

captcha