IQNA

ভিডিও । শামে ঘরীবানের স্মরণে ইসলামী সংগীত

8:09 - August 18, 2024
সংবাদ: 3475893
ইকনা- গত বছর ১৪৪৫ হিজরীর আশুরার দিবসের সন্ধ্যায় শামে ঘরীবানে ( ১১মুহররমের রাতে ) আমাদের মহল্লার মসজিদে খাতামে ছোট মেয়েদের পরিবেশিত শোক সংগীত: হারামে রোকাইয়া ( ইমাম হুসাইন আলাইহিস সালামের ছোট্ট তিন বছরের শিশু কন্যা রোকাইয়া বিনতুল হুসাইন ) সিরিয়ার দামেশকের বাজারের কাছে বন্দীশালায় পিতা ইমাম হুসাইনের শোকে শাহাদাত সম মৃত্যু বরণ করেন ।


গত বছর ১৪৪৫ হিজরীর আশুরার দিবসের সন্ধ্যায় শামে ঘরীবানে ( ১১মুহররমের রাতে ) আমাদের মহল্লার মসজিদে খাতামে ছোট মেয়েদের পরিবেশিত শোক সংগীত: হারামে রোকাইয়া ( ইমাম হুসাইন আলাইহিস সালামের ছোট্ট তিন বছরের শিশু কন্যা রোকাইয়া বিনতুল হুসাইন ) সিরিয়ার দামেশকের বাজারের কাছে বন্দীশালায় পিতা ইমাম হুসাইনের শোকে শাহাদাত সম মৃত্যু বরণ করেন ; আজ দামেশকে তার কবর আহলুল বাইতের (আ) ভক্ত ও প্রেমিকদের মাযার ও যিয়ারত গাহ্  । দামেশকে নিয়ে যাওয়ার পর শিশু রোকাইয়া ইমাম হুসাইনের ( আ ) জন্য অত্যন্ত কাঁদতে থাকেন এবং তাঁর কান্না থামানোই যাচ্ছিল না । বারবার ইমাম হুসাইনকে (আ) চাচ্ছিলেন । যখন তার ছোট্ট হাতে ইমাম হুসাইনের ( আ ) কর্তিত শির দেওয়া হয় তখন তিনি কেঁদে কেঁদে বলছিলেন : মানিল্লাযী আইতামানী ফী সিঘারি সিন্নী অর্থাৎ কে আমাকে আমার এই শৈশবে ইয়াতীম ( অনাথ ) করেছে? - এ কথা বলার রোকাইয়া একদম শান্ত হয়ে যান অর্থাৎ তাঁর আত্মা এ নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পিতা ইমাম হুসাইনের ( আ ) কাছে চলে যায় ।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

captcha