IQNA

হজে ১৫ বছরের নিচের শিশুদের প্রবেশ নিষিদ্ধ করল সৌদি আরব

14:05 - May 05, 2026
সংবাদ: 3479119
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা): হজ্জ যাত্রা শুরু হওয়ার তিন সপ্তাহ পর সৌদি আরব হঠাৎ করেই নতুন বয়সসীমা আরোপ করেছে। দেশটি এখন থেকে ১৫ বছরের নিচের কোনো হাজীকে আর গ্রহণ করবে না।

সৌদি হজ্জ মন্ত্রণালয় জানিয়েছে, আজ থেকে ১৫ বছরের কম বয়সী কোনো বিদেশি হাজীকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না। অথচ তিন সপ্তাহ ধরে বিভিন্ন দেশ থেকে হাজীরা পবিত্র ভূমিতে আসছেন।

পূর্বে সৌদি আরব ১২ বছরের নিচের শিশুদের প্রবেশ নিষিদ্ধ করেছিল, কিন্তু বাস্তবে ভিসা দেওয়ার সময় এই নিয়ম কঠোরভাবে মানা হতো না। ফলে গরমের তীব্রতায় অনেক শিশুসহ হাজীদের মৃত্যুর ঘটনা ঘটত। এবার সেই সীমা তিন বছর বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৫ মে (১৫ এপ্রিল) থেকে এই বয়সসীমা কার্যকর। যাদের ভিসা ইস্যু হয়েছে, তারাও এখন আর প্রবেশ করতে পারবেন না। বিমানবন্দরে তাদের আটকে দেওয়া হবে।

তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র বিদেশি হাজীদের জন্য প্রযোজ্য। সৌদি নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

পাকিস্তানের হজ্জ বিষয়ক কর্মকর্তা কাদের তাহা বলেন, “সবার জন্য একই নিয়ম হওয়া উচিত। ৫০ ডিগ্রি তাপমাত্রায় সৌদি শিশু আর পাকিস্তানি-ভারতীয় শিশুর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা ব্যবস্থাপনা নয়, এটা বর্ণবাদী সিদ্ধান্ত।” 4350532#

captcha