IQNA

23:41 - February 22, 2014
সংবাদ: 1378427

ইসলাম ধর্ম শাহাদাতাইন পাঠকারীকে কাফের আখ্যায়িত করে না : আহমাদ আত-তাইয়্যেব

আন্তর্জাতিক বিভাগ : তাকফিরী (অন্যকে কাফের আখ্যায়িত করা) চিন্তাধারা প্রসারের বিষয়ে সতর্ক করে দিয়ে আহমাদ আত-তাইয়্যেব বলেন, অন্যকে কাফের আখ্যায়িত করার অধিকার কোন ব্যক্তি বা কোন দলের নেই। কেননা যে ব্যক্তি মুখে শাহাদাতাইন উচ্চারণ করে এবং কা’বার দিকে ফিরে নামায আদায় করে ইসলাম তাকে কখনই কাফের আখ্যায়িত করে না।

আল-ইয়াওম আস-সাবে ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি গতকাল বিকেলে ‘আল-মিসরী আল-ইয়াওম’ চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন : তাকফির বিষয়ক ফতওয়া ইদানিং ইসলামি ও আরব সমাজে ব্যাপক প্রসার লাভ করেছে। অথচ আমরা পূর্বে এ ধরনের ফতওয়া খুবই কম লক্ষ্য করতাম।
তিনি বলেন : যদি তাকফিরী এ চিন্তাধারা সমাজে প্রবেশ করে তবে সমাজকে দূর্বল ও ধ্বংসের দিকে ঠেলে দেবে। ফলশ্রুতিতে আরব ও ইসলামি সমাজ দূর্বল হয়ে পড়বে, আর এটাই হচ্ছে বিশ্ব জায়নবাদের অন্যতম লক্ষ্য। তাকফিরীদের ভয়ানক চিন্তাধারার মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি আরব দেশসমূহের শাসক ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
তার সংযোজন : অন্যকে কাফের আখ্যায়িত করার অধিকার কোন ব্যক্তি বা দলের নেই। বরং যে ব্যক্তি মুখে শাহাদাতাইন উচ্চারণ করে এবং কা’বার দিকে ফিরে নামায আদায় করে ইসলাম তাকে কাফের আখ্যায়িত করে না।

1378323

captcha