IQNA

সিওনিস্ট রেজিমের কারাগার সংক্রান্ত বেন-গভিরের বিতর্কিত পরিকল্পনা স্থগিত

23:26 - August 04, 2026
সংবাদ: 3479577
সিওনিস্ট রেজিমের কারাগার সংক্রান্ত বেন-গভিরের বিতর্কিত পরিকল্পনা স্থগিত
একটি ইসরায়েলি আদালত সিওনিস্ট রেজিমের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর সেই বিতর্কিত পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে, যার আওতায় ফিলিস্তিনি বন্দিদের রাখা কারাগারগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ছিল।

ইকনা’র বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, একটি ইসরায়েলি আদালত অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের সেই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে, যাতে নেগেভ মরুভূমির ‘কিৎজিওত’ কারাগারের চারপাশে কুমির রাখার কথা বলা হয়েছিল। এই কারাগারে ফিলিস্তিনি বন্দিদের রাখা হয়।

প্রতিবেদন অনুসারে, সিওনিস্ট কর্তৃপক্ষ কারাগারের সেই অংশের চারপাশে খাদ খনন শুরু করেছে, যেখানে তুফানুল আকসার সাথে জড়িত থাকার অভিযোগে আটক ফিলিস্তিনিদের রাখা হয়। বেন-গভিরের পরিকল্পনা অনুযায়ী এই খাদগুলোতে কুমির রাখার কথা ছিল।

এখন দখলকৃত জেরুজালেমের আঞ্চলিক আদালত রবিবার রাতে সাময়িক স্থগিতাদেশ জারি করেছে। এর আগে ‘লেট দ্য অ্যানিমালস লিভ’ নামের প্রাণী অধিকার সংস্থা এই পরিকল্পনার বিরুদ্ধে মামলা করেছিল। অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় ও সিওনিস্ট রেজিমের কারাগার সংস্থা এই পরিকল্পনার সমর্থক।

বেন-গভির ও কারাগার সংস্থার বিরুদ্ধে প্রশাসনিক মামলা দায়েরের কয়েক ঘণ্টা পর এই আদেশ জারি হয়। কর্তৃপক্ষের জবাব আদালতে জমা না দেওয়া পর্যন্ত এই সাময়িক আদেশ বহাল থাকবে। জবাব চলতি মাসের (আগস্ট) মাঝামাঝি সময়ের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে।

সিওনিস্ট রেজিমের মন্ত্রিসভা এখনও আদালতে তাদের আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। স্থগিতাদেশের আবেদনের জবাবে তারা এ বিষয়ে সাড়া দেবে বলে আশা করা হচ্ছে।

বেন-গভির ২০২২ সালের শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর থেকে ফিলিস্তিনি বন্দিদের আটকের অবস্থা আরও কঠোর করেছেন। এর মধ্যে রয়েছে ক্ষুধার্ত রাখা, চিকিৎসা অবহেলা, নির্যাতন ও একক কারাবাসের মতো নীতি।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুসারে, সিওনিস্ট রেজিমের কারাগারগুলোতে নারী ও শিশুসহ প্রায় ৯৫০০ ফিলিস্তিনি বন্দিকে কঠোর পরিস্থিতিতে রাখা হচ্ছে। ক্ষুধা, নির্যাতন ও চিকিৎসা অবহেলার কারণে ইতোমধ্যে কয়েক ডজন বন্দি মারা গেছেন।4367871

captcha