IQNA

শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে লন্ডনের ইসলামিক সেন্টার

17:15 - June 21, 2016
সংবাদ: 2601034
শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে লন্ডনের ইসলামিক সেন্টার
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের দক্ষিণাঞ্চলের চার বছর পূর্বে ইসলামিক সেন্টারের কাজ শুরু করা হয়েছে। উক্ত ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের বসন্তের এর কাজ শেষ করা হবে।
শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে লন্ডনের ইসলামিক সেন্টার

বার্তা সংস্থা ইকনা: ইসলামিক সেন্টার নির্মাণ কমিটির কর্তৃপক্ষ 'রিম সুলতান' জানিয়েছেন: উক্ত ইসলামিক সেন্টার নাম "নুরের বাগান' রাখা হয়েছে। এটি লন্ডনের এমন স্থানে নির্মাণ করা হচ্ছে, যেখান থেকে লন্ডনে সকল স্থানে সেবা করা সম্ভব হয়।

তিনি আরও বলেন: নুর আরবি শব্দ এই শব্দের অর্থ হচ্ছে আলো। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের সাথে জনগণের সম্পর্ক শক্তিশালী করা।

সুলতান বলেন: উক্ত সেন্টারটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এই সেন্টারটি সকল বর্ণ ও ধর্মের মানুষদের জন্য উদ্বোধন হবে।

তিনি আরও বলেন: উক্ত ইসলামিক সেন্টারে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বিশেষ কক্ষ, কনফারেন্স রুম, গেস্টহাউস এবং বিনোদনের জন্য স্থান সহ অন্যান্য সামাজিক সেবার জন্য বিশেষ কক্ষ নির্মাণ করা হবে।

আশাকরছি, এই ইসলামিক সেন্টারে ঈদুল ফিতর ও ঈদুল আযজার নামাজ ও উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Iqna


captcha