প্রকৃত রোজা ও নামাযকে অনুধাবনের জন্য ইসলাম ধর্মে আমাদেরকে বিশেষ দিকনির্দেশনা দেয়া হয়েছে। যেমন: সঠিক নিয়ম মেনে রোজা রাখার মাধ্যমে আমরা প্রকৃত রোজাদার হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। অনুরূপভাবে মাসুম ইমামগণকে (আ.) বিশেষ করে হযরত ফাতেমা যাহরা (আ.) ও ইমাম মাহদীকে (আ.) ওসিলা দিয়ে দোয়া ও প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহ তায়ালা নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে পারি।
পবিত্র শবে কদর ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাতের নাম। পবিত্র কোরআনে যে রাতকে হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। তাই এ মাসটি প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এ পবিত্র রাতটি যথাযথভাবে অনুধাবনের জন্য অনেক সাধক রমজান মাসের আগে থেকেও অর্থাৎ রজব ও শাবান মাস থেকেই প্রস্তুতি শুরু করে দেন।