আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভায়বহ বন্যায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে একদল মুসল্লিও রয়েছে। মুসল্লিগণ মসজিদের ভিতরে নামাজ আদায় করছিলেন। বন্যার কারণে মসজিদ ভেঙ্গে যায় এবং এরফলে মুসল্লিরা নিজেদের জীবন হারান।
বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় "খাইবার পাখতুনখাওয়া" প্রদেশে চিত্রল শহরে ২ জুলাই ভায়বহ বন্যা হয়। বন্যার ফলে মোট ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন রোজাদার মুসল্লিও রয়েছেন। রমজান উপলক্ষে গত শনিবার (২ জুলাই) রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা যখন মসজিদে নামাজ পড়ছিলেন তখন মসজিদটি পানিতে ভেসে যায়। বন্যায় চিত্রল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ ঘটনা ঘটেছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২১ জন।