IQNA

17:10 - August 04, 2016
সংবাদ: 2601325

স্টকহোম ও হামবুর্গে হযরত মাসুমা’র জন্মবার্ষিকী পালিত হবে

সাংস্কৃতিক ডেস্ক: হযরত ফাতেমা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী আজ (৪ আগস্ট) স্টকহোম ও হামবুর্গ ইসলামি কেন্দ্রে পালিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে আজ হযরত ফাতেমা মাসুমা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু অনুষ্ঠিত হবে। সুইডেনের স্টকহোম শহরে অবস্থিত ইমাম আলী (আ.) কেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম হাকিম ইলাহি’র বক্তব্যসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে জার্মানী’র হামবুর্গ ইসলামি কেন্দ্রের ওয়েব সাইটে বলা হয়েছে, হযরত ফাতেমা মাসুমা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে এ কেন্দ্রে বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হামবুর্গ ইসলামি কেন্দ্রের পরিচালক ও পেশ ইমাম আয়াতুল্লাহ রামাজানি। অনুষ্ঠানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে।#3520085

captcha