IQNA

21:16 - August 17, 2016
সংবাদ: 2601408

সমুদ্রসৈকতে হিজাব নিষেধাজ্ঞার বিরোধিতা করলেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী 'অ্যাঞ্জেলিনো আলফানো' সেদেশর সমুদ্রসৈকতে হিজাব নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেছেন।

সমুদ্রসৈকতে হিজাব নিষেধাজ্ঞার বিরোধিতা করলেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
বার্তা সংস্থা ইকনা: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী 'অ্যাঞ্জেলিনো আলফানো' সেদেশর সমুদ্রসৈকতে হিজাব নিষেধাজ্ঞা জারির সমালোচনা করে এবং একই সাথে চরমপন্থার বিস্তার রোধ করতে সেদেশের বিভিন্ন মসজিদের পেশ ইমামদের ইতালিয়ান ভাষায় প্রশিক্ষণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন: ফ্রান্সের পদ্ধতিকে (সমুদ্রসৈকতে হিজাব নিষেধাজ্ঞার জারি) ইতালি অনুসরণ করবে না। চরমপন্থার বিস্তার রোধ করার জন্য মসজিদের পেশ ইমামদের প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে।

সম্প্রতি ফ্রান্সে সমুদ্রসৈকতে হিজাব নিষেধাজ্ঞা জারির ব্যাপারে আলফানো বলেন: আমি মনে করছি ফ্রান্স এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে নি।

চরমপন্থার বিস্তার রোধের ব্যাপারে তিনি বলেন: মসজিদেও ইতালির আইন বাস্তবায়ন করার প্রয়োজন রয়েছে।

ইসলামের নামে চরমপন্থার তাবলীগ করার অভিযোগে কিছুদিন পূর্বে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ৯ জন পেশ ইমামকে সেদেশ থেকে বহিষ্কার করেছে।

অ্যাঞ্জেলিনো আলফানো: ২০১৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ১০৯ জন চরমপন্থিকে ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে।

iqna


captcha