IQNA

4:45 - August 29, 2016
সংবাদ: 2601475

যুক্তরাষ্ট্রে ‘প্রতিবেশীদের সাথে দুপুরের খাবার’ শীর্ষক কর্মসূচী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের পিওরিয়া শহরের শত শত মানুষ গত শনিবার (২৭ আগস্ট) শহরের ইসলামি কেন্দ্রে সমবেত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে ‘প্রতিবেশীদের সাথে দুপুরের খাবার’ শীর্ষক কর্মসূচী

CIProud ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ‘প্রতিবেশীদের সাথে দুপুরের খাবার’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচী বিভিন্ন ধর্মের অনুসারীদের পরস্পরের সাথে পরিচিত হওয়ার লক্ষ্যে আয়োজিত হয়েছে।

স্থানীয় জনগণ এ কর্মসূচীতে অংশগ্রহণ করে পিওরিয়া শহরের মাদ্রাসা, মসজিদ ও ইসলামি কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি ইসলাম ও মুসলমানদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন।

পিওরিয়া ইসলামি কেন্দ্রের ভাষ্যমতে, এ শহরে প্রায় ২ হাজার মুসলমান বসবাস করেন। তারা আশাবাদী যে, সাধারণ জনগণকে ইসলাম ধর্মের বিষয়ে পরিচিত করে তুলতে নিজেদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন।

ইসলামি কেন্দ্রের কর্মকর্তা সৈয়দ আমান বলেন: আজ আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের সাথে সম্পর্ক স্থাপন করা এবং আমেরিকান মুসলমান হিসেবে সমাজের সাথে সংযুক্ত হওয়া।

প্রসঙ্গত, প্রায় ৫ শতাধিক ব্যক্তি পিওরিয়া ইসলামি কেন্দ্রের এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।#3526080

captcha