IQNA

20:25 - September 02, 2016
সংবাদ: 2601504

ইমাম জওয়াদে’র যায়েরদের উপর সন্ত্রাসী হামলা

বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত সাদর এলাকায় ইমাম জাওয়াদ (আ.) এর যায়েরদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

ইমাম জওয়াদে’র যায়েরদের উপর সন্ত্রাসী হামলা

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আজ (শুক্রবার, ২ সেপ্টেম্বর) ইমাম জাওয়াদ (আ.) এর যায়েররা (যেয়ারতকারী) তাঁর শাহাদাত বার্ষিকী পালনার্থে কাযেমাইনে অবস্থিত তার মাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।

বাগদাদ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, যায়েরদের উদ্দেশ্যে ঘটানো বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, ইমাম জাওয়াদ (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী বাগদাদসহ ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার আহলে বাইত (আ.) প্রেমী কাযেমাইনের উদ্দেশ্যে এসেছেন। যায়েরদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইরাক কর্তৃপক্ষ।#3527130

captcha