IQNA

16:54 - September 24, 2016
সংবাদ: 2601627

মঙ্গোলিয়ায় পবিত্র কুরআনের অনুদিত চার হাজার পাণ্ডুলিপি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ধর্মীয় ওয়াকফ সংস্থা 'কুরআন আমার উপহার' নামক পরিকল্পনার মাধ্যমে মঙ্গোলিয়ায় রাজধানী "উলানবাটরে" কাজাখ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের চার হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছে।

মঙ্গোলিয়ায় পবিত্র কুরআনের অনুদিত চার হাজার পাণ্ডুলিপি বিতরণ

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্মীয় ওয়াকফ সংস্থা সেদেশের ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির সহযোগিতায়  মঙ্গোলিয়ায় রাজধানী "উলানবাটরে" কুরআন শরিফের অনুদিত এসকল পাণ্ডুলিপি বিতরণ করেছে।
তুরস্কের ধর্মীয় ওয়াকফের কর্মকর্তা বলেন: উলানবাটের ধর্মীয় সংস্থার অন্তর্গত দুটি মসজিদের মুসল্লিদের মধ্যে অনুদিত এসকল কুরআন বিতরণ করা হয়েছে।
তুরস্কের ধর্মীয় ওয়াকফ সংস্থার উপ-পরিচালক 'আাব্দুর রহমান চ্যাটিন' এ ব্যাপারে বলেন: মঙ্গোলিয়ায় বসবাসকৃত সংখ্যালঘু কাজাখ মুসলমানদের মধ্যে কাজাখ ভাষায় অনুদিত কুরআন ও তাফসিরের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন: তুরস্কের এই সংস্থাটি বিশ্বের ১৩৫টি দেশে সক্রিয় রয়েছে। এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের জনগণের জন্য স্থানীয় স্থানীয় ভাষায় কুরআন অনুবাদ করে তাদের মাঝে বিতরণ করে।
আব্দুর রহমান বলেন: এপর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনগণের মধ্যে অনুদিত ৪ লাখ কুরআন বিতরণ করা হয়েছে।
উলানবাটের ধর্মীয় সংস্থার অন্তর্গত একটি মসজিদের পেশ ইমাম খলিল টুটুল বলেন: গত বছরের প্রথম দিকে আরবি থেকে মঙ্গোলিয় ভাষয় কুরআন অনুবাদের কাজ শুরু করা হয় এবং এ পর্যন্ত ১৫ পারা অনুবাদ করা হয়েছে। আশাকরা যাচ্ছে আগামী বছরের মধ্যে মঙ্গোলিয় ভাষায় কুরআন অনুবাদের কাজ সম্পন্ন হবে।
iqna


captcha