IQNA

16:14 - September 28, 2016
সংবাদ: 2601651

আসন্ন আশুরা উপলক্ষে ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাজারে প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন মুহররম মাস উপলক্ষে পবিত্র কারবালায় ইমাম হুসাইনের (আ.) আজাদারি পালনের জন্য শোকের প্রতীক কালো কাপর দিয়ে মাযার সাজানো হয়েছে।

আসন্ন আশুরা উপলক্ষে ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাজারে প্রস্তুতি

বার্তা সংস্থা ইকনা:  ইমাম হুসাইনের পবিত্র মাজারের পরিচালক এক বিবৃতি প্রদানের মাধ্যমে ঘোষণা করেছেন: আসন্ন মুহররম ও সফর মাসে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারে জিয়ারতকারীদের আযাদারি পালনের জন্য প্রাথমিক সকল কাজ সম্পন্ন হয়েছে।
এই বিবৃতিতে তিনি বলেন: ইমাম হুসাইনের (আ.) শোকানুষ্ঠানে শুধুমাত্র শিয়া মুসলমানেরাই অংশগ্রহণ করেন না; বরং বিশ্বের বিভিন্ন দেশের সুন্নী মুসলমান সহ অমুসলমানেরাও কালো পোশাক পরে এই শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার ছাড়াও আশেপাশের রাস্তা সহ অন্যান্য মসজিদ ও হুসাইনিয়াতেও শোকানুষ্ঠান পালনের জন্য প্রস্তুতি চলছে।
iqna



captcha