IQNA

14:58 - October 07, 2016
সংবাদ: 2601716

লন্ডনে মসজিদের অবমাননা

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের 'সামার্স টাউন' এলাকার 'রহমান' মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের উদ্দেশ্যে অজ্ঞাত পরিচয়ের দুই জন ইসলাম বিদ্বেষী শুকরের মাংস নিক্ষেপ করে মুসল্লি ও মসজিদের অবমাননা করেছে।

লন্ডনে মসজিদের অবমাননা
লন্ডনে মসজিদের অবমাননা


বার্তা সংস্থা ইকনা: গত রবিবার বিকালে (আসরের নামাজের সময়) কালো ইউনিফর্মে দুই অজ্ঞাত ব্যক্তি রহমান মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের উদ্দেশ্যে করে শুকরের মাংস নিক্ষেপ করেছে।
রহমান মসজিদ কমিটির সদস্য হেলাল আহমাদ বলেন: হামলাকারীরা পুলিশের ইউনিফর্মে পরেছিল। আমি প্রথমে মনে করেছি তারা পুলিশ; কিন্তু তারা যখন আমাকে দেখল, তখন আমাকে উদ্দেশ্য করে শুকরের মাংস নিক্ষেপ করে পালিয়ে যায়।
তিনি বলেন: এ ঘটনাটি কোন ভাবেই গ্রহণ করার মত নয়। আমি দীর্ঘ আট বছর ঘরে এই মসজিদে আসা-যাওয়া করছি। এধরণের ঘটনা এখানে প্রথম বারের মত ঘটল।
এই ঘটনার কিছু সময় পরে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মসজিদের নিরাপত্তার জন্য ভোর ৬টা পর্যন্ত মসজিদে অবস্থান করেন। এখনও পর্যন্ত কয়েক জন পুলিশ মসজিদের আশে পাশে টহল দিচ্ছে।
ব্রিটেনে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। এ পর্যন্ত দেশটিতে ৬০০ মসজিদ ও ৬০টি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে।
iqna

captcha