IQNA

13:17 - October 21, 2016
সংবাদ: 2601806

মসজিদে আগুন দেয়ায় ৬৩ মাসের জেল

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ফেডারেল আদালত ১৮ অক্টোবর সেদেশের 'মিসৌরি' রাজ্যের চ্যাপলিন মসজিদে আগুন দেয়ার অভিযোগে এক ব্যক্তকে ৫ বছর ৩ মাস কারাদণ্ডে দণ্ডিত করেছে।

মসজিদে আগুন দেয়ায় ৬৩ মাসের জেল


বার্তা সংস্থা ইকনা: ২০১৩ সালে সৌরি' রাজ্যের চ্যাপলিন মসজিদে হামলা ও আগুন দেয়া এবং অপর একটি ভবনে আগুন লাগানোর চেষ্টা চালানোর অভিযোগে ৩২ বছর বয়সী 'জাদিদিয়া ইস্ট্রটকে ৫ বছর ৩ মাস কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এই ঘটনায় মিসৌরি রাজ্যের জ্যাসপার শহরের চ্যাপলিন মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। মসজিদের সকল দেয়াল, আসবাবপত্র ও ক্যামেরা সহ অন্যান্য জিনিসও সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
গ্রেফতারের সময় ইস্ট্রট পুলিশকে জানিয়েছে, ইসলামকে আমি ধর্ম হিসেবে পছন্দ করিনা।
আমেরিকার বিচার বিভাগের সিভিল রাইটস বিভাগের প্রধান 'ভ্যানিটা গুপ্তা এ ব্যাপারে বলেন: ইস্ট্রটের অপরাধটি স্পষ্ট। এই অপরাধী এমন স্থানে হামলা হেনেছে, যেখানে জনগণ ইবাদত করে। সুস্পষ্ট ভাবে সংবিধানের লঙ্ঘন করা হয়েছে এবং এর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।
আমেরিকার ফেডারেল আদালত সাজা হিসেবে ইস্ট্রটকে ৫ বছর ৩ মাস কারাদণ্ড ছাড়াও ৭ লাখ ২ হাজার ডলার জরিমানা করেছে।
iqna




captcha