IQNA

4:11 - October 25, 2016
সংবাদ: 2601830

মালয়েশিয়ায় প্রকাশিত হয়েছে হালাল পর্যটন নির্দেশিকা

সাংস্কৃতিক ডেস্ক: হালাল পর্যটন বিষয়ে তৎপর কোম্পানীগুলো যাতে হালাল বিনোদন ও পর্যটন বিভাগে মুসলমানদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে পারে সে লক্ষ্যে একটি নির্দেশিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ইসলাম সম্প্রসারণ বিষয়ক সংস্থা (জাকিম)।

মালয়েশিয়ায় প্রকাশিত হয়েছে হালাল পর্যটন নির্দেশিকা

Astroawani ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ‘জামিল খাইর বাহারোম’ এ তথ্য প্রকাশ করে জানিয়েছেন, বিশ্বের অধিকাংশ পর্যটন কেন্দ্রগুলো শরিয়ত বিরোধী বিনোদনে পূর্ণ হওয়ার ফলে এ নির্দেশিকা মুসলিম পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন: ইসলাম ধর্ম পর্যটনে বাধা দেয়না। বরং ইসলামের দৃষ্টিতে পর্যটন ও ভ্রমণ যেন উপকারী হয় এবং তা যেন মানুষকে ধর্ম ও মহান আল্লাহর প্রতি নির্দেশনা দেয়।

এ নির্দেশিকার প্রধান বৈশিষ্ট হল, এতে হালাল বিনোদনের বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে, যা মুসলমানদেরকে হারাম বিনোদন থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#3540040


captcha