IQNA

20:53 - August 14, 2026
সংবাদ: 3479628
খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র:

ইরানের অনুমতি ও তদারকি ছাড়া কোনো জাহাজের হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল সম্ভব নয়

খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র আমেরিকার হরমুজ প্রণালী দিয়ে জাহাজের স্বাভাবিক চলাচলের ভিত্তিহীন দাবির প্রসঙ্গে ঘোষণা করেছেন: হরমুজ প্রণালী আগের মতোই ইসলামি প্রজাতন্ত্র ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারের এই প্রণালীতে নিরাপদ চলাচল সম্ভব নয় এবং হবেও না।

খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র: ইরানের অনুমতি ও তদারকি ছাড়া কোনো জাহাজের হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল সম্ভব নয়

ইকনা জানায়, কর্নেল দ্বিতীয় পাসদার ইবরাহিম যুলফিকারির, খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্রের বার্তার পূর্ণ বিবরণ নিম্নরূপ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হরমুজ প্রণালী দিয়ে জাহাজের স্বাভাবিক চলাচলের বিষয়ে আমেরিকার ভিত্তিহীন দাবি—যা সে দেশের সেনাবাহিনীর অসহায়ত্ব ও দিশেহারা অবস্থার ইঙ্গিত দেয়—মিথ্যা ও মিথ্যাচার ছাড়া কিছুই নয়।

ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালী আগের মতোই ইসলামি প্রজাতন্ত্র ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারের এই প্রণালীতে নিরাপদ চলাচল সম্ভব নয় এবং হবেও না।

আমেরিকার নেতৃবৃন্দ ও সন্ত্রাসী সেনাবাহিনী অতীত থেকে এখন পর্যন্ত ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর সাহসী সন্তানদের শক্তি ও স্থিতিশীলতা ভালোভাবে পরীক্ষা করেছে।

আমেরিকা ক্রমাগত অঞ্চলে অশান্তি ও অনিরাপত্তা সৃষ্টির চেষ্টা করছে এবং সে দেশের ভিত্তিহীন ও অসমর্থিত হুমকি ইসলামের বীর যোদ্ধাদের সশস্ত্র বাহিনীতে আগের চেয়েও বেশি সর্বাঙ্গীণ প্রস্তুতির সামনে কেবল আরও বেশি অসহায়ত্ব ও দিশেহারা অবস্থা ছাড়া কোনো ফল দেবে না।

ইসলামি ইরানের গৌরবময় সশস্ত্র বাহিনী অঞ্চলে আমেরিকান ও জায়োনিস্ট শত্রুদের সব তৎপরতা নজরে রাখছে এবং পরমোচ্চ কমান্ডার হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী (মাদ্দা যিল্লুহুল আলি)-এর প্রজ্ঞাপূর্ণ ও বুদ্ধিমান নেতৃত্বে জাতির অধিকার, জাতীয় সার্বভৌমত্ব এবং ইসলামি বিপ্লব ও আমাদের প্রিয় দেশ ইরানের আদর্শ রক্ষায় বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে না এবং করবেও না এবং যেকোনো ধরনের ও যেকোনো মাত্রার হুমকির জবাব আগের চেয়েও কঠোর ও তীব্রভাবে দেবে।

ওয়া মা আন-নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। 

captcha