সাংস্কৃতিক ডেস্ক: ভারতে অবস্থিত ইরানি কালচারাল সেন্টার কর্তৃক ‘তাকফির’ বিষয়ে বিশেষ গ্রন্থ প্রকাশের মাধ্যমে সাহাবীদেরকে গালী-গালাজ করা হারামের বিষয় ইরানি মারজাদের ফতওয়ার সাথে পরিচিত হবেন মুম্বাইয়ের সুন্নি আলেম সমাজ।

বার্তা সংস্থা ইকনা: মুম্বাইয়ে অবস্থিত ইরানি কালচারাল সেন্টার এক বার্তায় ইকনাকে জানিয়েছে, অন্য মুসলমানকে তাকফির (কাফের আখ্যায়িত) করা এবং ইসলামি মাযহাবসমূহের ধর্মীয় বিষয়াদির প্রতি অবমাননা হারাম হওয়ার বিষয়ে ইরানি মারজাগণের ফতওয়া উর্দু ভাষায় প্রকাশের পদক্ষেপ গৃহীত হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা’র হজ্ব ও যেয়ারত বিষয়ক সংস্থার গবেষণা বিভাগ কর্তৃক মুম্বাই শহরের সুন্নি আলেমদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে বইটি।
ইরানি কালচারাল সেন্টারের কর্মকর্তা ও বিশিষ্ট সুন্নি আলেমগণের মধ্যকার বৈঠকের ফল স্বরূপ বইটি পাঠানো হয়েছে। বৈঠকে মহানবি (স.) এর সাহাবী এবং তাঁর স্ত্রীদের প্রতি গালি-গালাজ হারাম হওয়ার বিষয়ে শিয়া আলেমরা যে ফতওয়া দিয়েছেন সেগুলো তাদেরকে হস্তান্তরের আহবান জানান সুন্নি আলেমরা।#3542051