আন্তর্জাতিক ডেস্ক: কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কুরআন হেফজ এবং ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতা ৬ নভেম্বর শুরু হয়েছে।

এই প্রতিযোগিতায় কায়রো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
কুরআন হেফজ বিভাগের জন্য মোট পাঁচটি স্তরে বিভক্ত করা হয়েছে। স্তরগুলো যথাক্রমে তাফসির ও তাজবিদের বিধি-বিধান বজায় রেখে সম্পূর্ণ কুরআন হেফজ, ২০ পারা কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ, ১০ পারা কুরআন হেফজ এবং ৫ পারা কুরআন হেফজ এবং ইসলামী সংস্কৃতি বিভাগ সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।