আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইনের (আ.) চেহলুম উপলক্ষে গতকাল রতে সুইডেনের রাজধানী স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শোকানুষ্ঠান আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে।
আরবইনের শোকানুষ্ঠান প্রতিদিন কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে এবং পরবর্তীতে যিয়ারতে আশুরা ও যিয়ারতে আরবাইন, আহলে বায়েত (আ.)এর মুসিবতের শানে বক্তৃতা ও মর্সিয়া পরিবেশন করা হচ্ছে।
স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে শোক মজলিশে বক্তৃতা পেশ করছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জাযারী। এছাড়া মর্সিয়া ও শোকগাথা পরিবেশন করছেন হাজি আলী সালাহী।
সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইনের (আ.) চেহলুম উপলক্ষে অনুষ্ঠিত উক্ত শোকানুষ্ঠানে আহলে বায়েত (আ.)এর সকল ভক্তবৃন্দ বিশেষ করে স্টকহোমের মুসলমানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
iqna