IQNA

রাসূলের (সা.) হাদীসের আলোকে জ্ঞানচর্চার গুরুত্ব

23:32 - December 17, 2016
সংবাদ: 2602178
রাসূলের (সা.) হাদীসের আলোকে জ্ঞানচর্চার গুরুত্ব
জ্ঞান মানব জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ। পবিত্র ইসলাম ধর্মে জ্ঞানার্জনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। আমরা এখানে পাঠকদের জ্ঞাতার্থে মহানবীর (সা.) দৃষ্টিতে জ্ঞানার্জনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কয়েকটি হাদীস তুলে ধরছি
রাসূলের (সা.) হাদীসের আলোকে জ্ঞানচর্চার গুরুত্ব
বার্তা সংস্থা ইকনা:  ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মাদ (সা.) একটি হাদীসে বলেছেন

السُّؤالُ نِصفُ العِلم.

অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে জ্ঞানের অর্ধাংশ। (দ্র: কানজুল উম্মাল; হাদীস নং ২৯২৬০)

জ্ঞানের গুরুত্ব সম্পর্কে তিনি বলেছেন:

 العِلمُ خَزائنُ ومَفاتِیحُهُ السُّؤالُ ، فَاسألُوا رَحِمَکُمُ اللّه‏ُ فإنّهُ یُؤجَرُ أربَعةٌ : السائلُ ، والمُتَکلِّمُ ، والمُستَمِعُ ، والُمحِبُّ لَهُم؛

অর্থাৎ জ্ঞান এক মহাভাণ্ডার আর এ ভাণ্ডারের চাবি হচ্ছে প্রশ্ন। অতএব প্রশ্নকারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। কেননা এ প্রশ্নের মাধ্যমে চার শ্রেণীর মানুষ উপকৃত হয়: যথা; প্রশ্নকারী, উত্তরদাতা, শ্রোতা এবং এগুলোর পছন্দকারী।

(দ্র: মুনতাখাবুল মিযানুল হিকমাহ, হাদীস নং ২৬০)

অপর একটি হাদীসে তিনি বলেছেন:

مَن طَلَبَ العِلمَ فهُوَ کالصّائمِ نَهارَهُ ، القائمِ لَیلَةُ ، وإنَّ بابا مِنَ العِلمِ یَتَعَلَّمُهُ الرَّجُلُ خَیرٌ لَهُ مِن أن یَکونَ أبو قُبَیسٍ ذَهَبا فأنفَقَهُ فی سَبیلِ اللّه ؛

অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে সে ঐ ব্যক্তির সমপর্যায়ে যে দিবসে রোযা পালন এবং রজনীতে ইবাদতে অতিবাহিত করে। যদি কেউ জ্ঞানের কোন অধ্যায়ের শিক্ষা নেয়; তাহলে সেটা তার জন্য আল্লাহর পথে আবু কুবাইসের (আরবের উচ্চতম পাহাড়) পাহাড়ের সমপরিমাণ ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করার চেয়েও উত্তম।

(দ্র: মুনতাখাবুল মিযানুল হিকমাহ, হাদীস নং ৩৯৮)

রাসূল (সা.) এ সম্পর্কে আরও বলেছেন;

طالِبُ العِلمِ طالِبُ الرَّحمَةِ ،طالِبُ العِلمِ رُکنُ الإسلامِ ، ویُعطى أجرَهُ مَعَ النَّبِیّینَ ؛

অর্থাৎ জ্ঞান অন্বেষণকারী হচ্ছে আল্লাহর রহমতের অন্বেষণকারী, জ্ঞান অন্বেষণকারী হচ্ছে দ্বীনের স্তম্ভ এবং জ্ঞান অন্বেষণকারীর প্রতিদান নবী-রাসূলদের সাথে দেয়া হবে।

(দ্র: কানজুল উম্মাল; হাদীস নং ২৮৭২৯)
captcha